হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:২৪
৬৮০
ভোলায় সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবসে আ’লীগের আলোচনা ও বিজয় র্যালী উদ্বোধন
হাসনাইন আহমেদ মুন্না: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এখন ভুলের রাজনীতি করে চলেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি যদি বিএনপি নির্বাচনে করতো তাহলে বিএনপির আজকে এই অবস্থা হতো না।
বুধবার বেলা ১২ টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভা ও বিজয় র্যালীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।
এদিকে সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবসের আলোচনা সভা ও বিজয় র্যালীতে অংশ নিয়ে সকাল থেকে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আওয়ামীলীগ ও দলীয় অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢোল বাদ্য বাজিয়ে ও ব্যানার নিয়ে বাংলা স্কুল মাঠে উপস্থিত হয়। এ সময় মাঠ ছাড়িয়ে আশে পাশের সড়কও কানায় কানায় পূর্ন হয়।
সমাবেশে তোফায়েল আহমেদ আরো বলেন, ২০১৮ সালের আজকের এই দিনে সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছিলো। সেই নির্বাচনে আমরা ১৯৭০ সালের মত ব্যাপক ভাবে বিজয়ী হয়েছি। বিএনপি দোটানায় ছিলো নির্বাচন করবে কি করবেনা। তাই বিএনপির আজকে করুণ অবস্থা।

তোফায়েল বলেন, গত পরশু দিন দেশে প্রথম ধাপে অবাধ ও নিরপেক্ষভাবে পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমএর মাধ্যমে মানুষ ৬৫ শতাংশ ভোট প্রদান করেছে এই নির্বাচনে। সামনের পৌর নির্বাচন গুলোও অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলশ পরিশ্রম করে চলেছেন। তিনি এই করোনাকালেও যেভাবে গরিব-দুখি মানুষের পাশে দাড়িয়েছেন, ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছেন যা অকল্পনীয়। চিন্তা করা যায়না। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের পদ্মা ব্রীজ আমাদের র্দীঘ দিনের স্বপ্ন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্ধা ব্রীজ দৃশ্যমান করেছে। তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করেছেন।
তোফায়েল আহমেদ ভোলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আরো বলেন, ইতোমধ্যে আমরা ভোলার নদী ভাঙ্গণ বন্ধ করার আপ্রাণ চেষ্ট করে সফল হয়েছি। ভোলা-বরিশাল সেতুর কাজ খুব তারাতারি শুরু হয়েছে। রাস্তাঘাট পুল কালর্ভাট ব্যাপক ভাবে হয়েছে। ভোলা থেকে চরফ্যাসন পর্যন্ত সড়কের ৮শত কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। দুর্গম চারাঞ্চলেও পর্যন্ত বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে। ভোলা এখন উন্নয়নের রোল মডেল। ভোলার আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্য।
ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: দোস্ত মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এছড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ,সদর উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরে একটি বর্ণাঢ্য র্যলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক