অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলায় শিক্ষকদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৫১

remove_red_eye

৬১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে  ভোলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। সমাবেশে এ সময় বক্তব্য রাখেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির  কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু তালেব,  ভোলা শাখার সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক শরমিন জাহান শ্যামলী প্রমুখ।এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা। দেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। যারা বির্তক করছেন, তাদের বিচার হওয়া প্রয়োজন।
অপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান" এই স্লোগান নিয়ে দৌলতখান উপজেলায় মঙ্গলবার সকালে শিক্ষকরা পৃথক মানবন্ধন করেছে। দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক হালদার, বরিশাল (বাসমাশিস) আঞ্চলিক কমিটির সদস্য ও দৌলতখান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...