বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২০ রাত ১০:১৪
৮৬০
আকতারুল ইসলাম আকাশ: ভোলার রাজাপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার ইবার (১৮) আতœহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোজাম্মেল হক মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সুমাইয়া দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তার পিতার নাম মোজাম্মেল হক মিঝি। মোজাম্মেল হক পাতা বুনিয়া হাইস্কুলের নাইটগার্ড হিসেবে কর্মরত আছেন। সুমাইয়ার পরিবার জানায়, বৃস্পতিবার রাতে সুমাইয়ার ১০ বছরের ছোট ভাইয়ের সাথে তার ঝগড়া হয়। এনিয়ে কথা কাটাকাটি হলে রাগে ক্ষোভে সে আতœহত্যা করে। তবে স্থানীয়রা বলছে আতœহত্যার কারন ভিন্ন। ঘটনার প্রকৃত কারন গোপন করার অভিযোগ উঠেছে । শ্যামপুর গ্রামের ইউপি সদস্য হেলালসহ স্থানীয়রা জানান, সুমাইয়ার সাথে ক্লোজার বাজার সংলগ্ন একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ভালোবেসে ছেলেটি তাকে একটি আন্টি দিয়েছিল। যা মেয়েটির আঙুলে ছিল। সম্প্রতি সুমাইয়ার পরিবার অন্যত্র তাকে বিয়ে দিতে চেয়েছিল। এবং প্রেমিকের দেয়া আন্টিটি ছুঁড়ে ফেলে দিয়ে বৃস্পতিবার তাকে মারধর করা হয়। এরই জের ধরে পরিবারের উপর অভিমান করে রাগে ক্ষোভে শুক্রবার বিকেলে সে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। নিহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। পরে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে তাকে দাফন করা হয়। রবিবার দুপুরে সরেজমিন সুমাইয়ার বাড়িতে সাংবাদিকরা গেলে তাঁর মৃত্যু কোনো সদুত্তর দিতে পারেনি পরিবার। এক পর্যায়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সুমাইয়ার পরিবার। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন উক্ত ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত