অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পর ক্ষমতায় এসে রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করেছে : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২০ রাত ১০:০০

remove_red_eye

৬১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাভাবিকভাবে দেশ চলছিল। হঠাৎ করে ভাস্কর্য নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। এই রাষ্ট্্র ধর্ম নিরপেক্ষ । জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতায় এসে এই রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করেছে। বাঙ্গালি জাতীয়তাবাদ রেখে বাংলাদেশী জাতীয়তাবাদ করেছেন। ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। তিনি ধর্মভিত্তিক রাজনীতি দিয়েছেন। আজ যারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা  কি জানেন না পৃথিবীর বহু মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। তা দেখে আসুন।  বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’র উদ্বোধন ও জেলার মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ পদ্মাসেতুসহ দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলায় প্রচুর গ্যাস সম্পদ মজুদ রয়েছে। এই গ্যাস ব্যবহার করে ইতোমধ্যেই ভোলায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোলা থেকে এখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আরও বিদ্যুৎ প্লান্ট স্থাপনের কাজ চলছে। কিছু দিনের মধ্যেই ভোলায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ ছাড়া ভোলার বাগমারায় গড়ে তোলা হবে ইকোনোমিক জোন। গড়ে তোলা হবে বড় বড় শিল্প কল কারখানা। ভোলা-বরিশাল-ল²ীপুর ব্রিজ হলে ভোলা হবে মংলা, পায়রা আর চট্রগ্রাম বন্দরের সংযোগ স্থল। তখন ভোলা হবে দেশের মধ্যে অর্র্থনৈতিকভাবে সমৃদ্ধশালী অন্যতম একটি শ্রেষ্ঠ জেলা।  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ প্রমুখ।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...