বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৭
৭৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সমাজে নিজ নিজ কার্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভোলায় ১০ সংগ্রামী নারীকে জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় পুরস্কারপ্রাপ্তদের সবার হাতে সম্মাননার ক্রেস্ট, সনদপত্রসহ পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে, অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জনকারী জন্য সবিতা রানী দাশ ও নার্গিস হাসান,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য ফারজানা তাসনিম,রেহানা আক্তার, সফল জননী তাহমিনা বেগম,জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য নাহিদ নুসরাত তিশা,সমাজ উন্নয়নে অসামান্য অবদানের লায়লা আরজুমান ভানু। এছাড়া এসময় একই কর্মসূচির আওতায় সদর উপজেলার আরো ৩ নারীকে জয়িতা সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপত্বি ‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবে পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।বক্তারা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন,তালহা তালুকদার বাধঁন। এ সময় সম্মাননা পাওয়া জয়িতারা তাদের বর্তমান জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত