অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় লটারির মাধ্যমে ভিজিডি কার্ড পেলো ২৪২টি পরিবার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২০ রাত ১১:২১

remove_red_eye

১১২০

বাংলার কন্ঠ প্রতিবেদক : অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভিজিডি কার্ড পেলো ২৪২টি অসহায় পরিবার। রবিবার সকাল ১১টায় বাপ্তা ইউনিয়ন পরিষদে উন্মুক্তভাবে লটারির মাধ্যমে বাছাই করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিডি কার্ড বিতরণ করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন।

বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা জানান, চলতি মাসের ১০ তারিখ আবেদনের শেষ সময় ছিলো। এর সময়ে এক হাজারের বেশি পরিবার অনলাইনের মাধ্যমে এ আবেদন করেন।  তারই ধারাবাহিকতায় ওই এক হাজার পরিবারের মধ্যে লটারি করে ২৪২টি উপকারভোগী পরিবারের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের সুফল ভোগকারিদের জন্য লটারি করে বক্স থেকে কাগজ উঠিয়ে স্বচ্ছতার সাথে লটারি মাধ্যমে উদ্বধোন করেন ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের পর পর দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। এসময় তিনি আরো বলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য  তোফায়েল আহমেদ নিদের্শে প্রকৃত অসহায় পরিবারদের মাঝে কার্ড বন্টন করা হয়। আগামী বছরের জানুয়ারী থেকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পালে এসব পরিবারগুলো।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দে, প্যানেল চেয়ারম্যান মনজু মাতাব্বর, ইউপি সদস্য ফারুক, নাছিরসহ আরো অনেকে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...