বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২০ রাত ০৯:৩৩
৯৭৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলা চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে বিদ্যালয়ের আঙিনায় উৎসবটি পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সরকারি ফজিলতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহঃ আবু তাহের।
তাল্্হা তালুকদার বাধনের উপস্থাপনায় ও শিক্ষক আনোয়ার পারভেজের সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ ভোলা কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, আলতাজের রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম টিটব, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মীর আমির হোসেন ও সম্পাদক এমরান হোসেন রনি, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, বাপ্তা ইউপি সদস্য শাহিন মাল, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, কৃতি শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষাথী-শিক্ষক কর্মচারীসহ নানা পেশাজিবীসহ স্থানীয় অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের এম.এল.এস.এস আব্দুল খালেকের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কুরআন তেলোয়াতের পরপরই ৩৬ বছরের সামাজিক কার্যক্রম নিয়ে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিদ্যালয়ের উত্তোরোত্তর কামনা করে বলেন, বিদ্যালয়টির যথেষ্ট সুনাম ও কর্মকান্ড রয়েছে যা স্মরণিকায় প্রকাশ পেয়েছে। এর ভূয়সি প্রশংসা করেন ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষ সময়ে সম্মাননা প্রদান করা হয় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, প্রতিষ্ঠাকালীন সদস্য, মরনোত্তর সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী, মরনোত্তর শিক্ষক কর্মচারীবৃন্দকে। কৃতি শিক্ষার্থী ডাঃ ফাতেমা বেগম তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেদে ফেলে শিক্ষকদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করেন।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক