অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মুসলমানরা বাংলাদেশ ভেসে আসেনি : চরমোনাই পীর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২০ রাত ০৯:৩৭

remove_red_eye

৮০৩

ইকরামুল আলম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ,মুসলমানরা বাংলাদেশ ভেসে আসেনি। মুসলমানরা এদেশের সন্তান। শিয়ালের মতো হুংকার দিলেই  আমরা ভয় পাবো এটা ভাবা বোকামি।
শুক্রবার বিকেলে ভোলার গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ করে। আল্লাহ কুরআনে বলেছেন, মুহাম্মাদ আল্লাহর রাসূল, আর তার সাহাবারা কাফেরদের প্রতি কঠোর, তাদের  নিজেদের পর¯পরের প্রতি সহানুভ‚তিশীল। সাহাবাদের অনুসরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল কুফফারদের মোকাবেলায় অবশ্যই কঠোরতা অবলম্বন করবে। এদেশে নাস্তিক মুরতাদ ও ইসলামের সাথে শত্রæতা পোষণ কারীদের জায়গা হবে না। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা স¤পাদক ইউসুফ আহমেদ মনসুর বলেন, বাংলাদেশের মাটিতে ভাস্কর্যের নামে যে পৌত্ত¡লিকতা শুরু হয়েছে তা অচিরেই বন্ধ করতে হবে। ইসলামে মূর্তি নির্মাণ করা জঘন্যতম অপরাধ। বাংলাদেশে কোন অমুসলিম দেশ নয়। বাংলাদেশের মাটিতে এ ধরনের মূর্তি স্থাপন এদেশের জনগণ মেনে নেবে না।  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি  মুহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ  সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকী, সাধারণ স¤পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজী, যুগ্ম স¤পাদক মাওলানা তরিকুল ইসলাম, দপ্তর স¤পাদক মাওলানা আবু ইউসুফ, প্রচার স¤পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...