বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২০ রাত ১০:১৯
৬৯৬
ছেলে পুলিশ কনষ্টবল হওয়ার দাপট
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ভেলুমিয়া চন্দ্র প্রসাদ গ্রামে ছেলে পুলিশ কনস্টেবলে চাকুরি করে। এমন প্রভাব দেখিয়ে ৬০ বছরের পৈত্তিক বাড়ি থেকে মনিন্দ্র চন্দ্র শীল পরিবারকে উৎখাতে মরিয়া হয়ে ওঠার অভিযোগ উঠেছে রুহুল আমিন কাজীর বিরুদ্ধে। রবিবার সকালে কাজি’র নেতৃত্বে ছেলে আনোয়ার হোসেন, অপর ছেলে পুলিশ কনস্টেবল আজগর ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান মিজু বহিরাগতদের নিয়ে মনিন্দ্র চন্দ্র শীলের পরিবারের উপর হামলা করে। এদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয়। এটি শেষ বারের ওয়ারনিং বলেও জানান দেয়। মনিন্দ্রকে মারধরের দৃশ্য দেখে ছুটে আসেন স্ত্রী উষা রাণী। তাকেও বেদম প্রহার করা হয়। উষা রানী ভোলা হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম মাস্টার জানান, রুহুল আমিন কাজীর পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। মনিন্দ্র চন্দ্রের বাড়ির জমি তাদের বলে দাবি করছে। তবে ইউপি চেয়ারম্যান জানান, তিনি ওই এলাকায় বাড়ি করার অনেক আগেই মনিন্দ্র চন্দ্র শীলদের বসবাস। রুহুলআমিন কাজী অনেক পরে মনিন্দ্রদের বাড়ির পাশে জমি কিনে বাড়ি করে। মনিন্দ্র চন্দ্রের ভাই রাখাল চন্দ্র জানান, বেশ কয়েক বছর ধরেই ওই এলাকা থেকে চলে গিয়ে অন্যত্র বাড়ি করতে হুমকী দিয়ে আসছে রুহুল আমিন কাজী ও তার ছেলেরা। রোববারও জোর পূর্বক গাছ কাটতে থাকে। বাঁধা দিলে তাদের উপর হামলা করে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে জানান, হামলার পর আহতদের দেখতে তারা হাসপাতালে যান। বিষয়টি দুঃখজনক। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন। অপর দিকে রুহুলামিন কাজির ছেলেরা দাবি করেন, তারা কোন হামলা করেন নি। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ব্যবস্থা নিতে ভেলুমিয়া পুলিশ ফাঁড়িকে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক