অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শিশু নির্যাতন ও মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২০ রাত ১০:১২

remove_red_eye

৮০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শিক্ষা ব্যবস্থায় কোন দলাদলী নেই। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দলমত কে কোন যায়গার এটা চিন্তা করেন না। প্রধানমন্ত্রী করোনাকালে শিক্ষকদের পর্যন্ত অর্থনৈর্তিক ভাবে সাহায্য সহযোগীতা করেছেন। মসজিদের ইমাম-মুয়াজ্বিনও শেখ হাসিনার সহযোগিতা পেয়েছেন।
ধর্ষণ ও শিশু নির্যতন বন্ধসহ মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রামগঞ্জে ইউনিয়নে সর্তক থাকার আহবান জানিয়ে তোফায়ল আহমেদ আরো বলেন, যুব সমাজকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে কমিউনিটি গঠন করতে হবে। তরুন সমাজ মাদকে লিপ্ত হয়ে দেশ ও জাতিকে ক্ষতিকরার চেষ্টা করে। এ ব্যাপারে অভিববাবকদের সর্তক থাকার আহবান জানান।
রবিবার দুপুরে শিক্ষা প্রকৌশল বিভাগের অধিনে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের নব নির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এখন অর্থায়নের পক্রিয়া শুরু হয়েছে। অর্থায়ন হয় তাহলে খুব শিগ্রই এই সেতুর কাজ আরম্ভ হবে। এ ব্রীজ নির্মানে ব্যায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ।  এক সময় ভোলার ভেলুমিয়া ভেদুরিয়া পায়ে হেটে যেতে হতো। আর আজ শহরে রুপান্তর হয়েছে। প্রত্যেকটা বাড়িতে গাড়িতে করে যেতে পারি। ভোলা এখন উন্নয়নের রোল মডেল। রাস্তা ঘাট পুলকালভাট ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলার আইনশৃংখলা পরিস্থিতি ভাল।

অনুষ্ঠানে কলেজের গর্ভনিংবডির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সাবেক অধ্যক্ষ সামসুল আলম সেলিম চৌধুরী,সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, কলেজ অধ্যক্ষ জাহান জেব চৌধুরী টিটু ও শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...