অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলাসহ ৮ জেলায় কোস্টগার্ডের অভিযানে ২৮৮ জেলে আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৯১৮

১০ কোটি টাকার জাল  মাছ ও ট্রলার জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাসহ উপকূলের ৮ জেলায়  মা ইলিশের ভরা প্রজনন মৌসুমে ২২ দিন  মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা আমান্য করায় ২৮৮ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন । এময় তাদেও কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার জাল মাছ ও ট্রলার জব্দ করা হয়।  বৃহস্পতিবার দুপুরে ভোলায় এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার  এম মনজুর-উল-করিম চৌধুরী এ তথ্য জানান।

কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরো  জানান, মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন  ভোলাসহ ৮ জেলায় অভিযান চালিয়ে আটককৃত জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১১ লাখ ৪৬ হাজার মিটার কারেন্টজাল, ১২ লাখ ৩১ হাজার মিটার সুতার জাল, বেহুন্দি জাল ৮টি, বেড়জাল ২শ’ মিটার মশারী জাল ১ হাজার মিটার, চরঘেরাজাল ৭৩ হাজার মিটার, ৯১টি ট্রলার ও ১ হাজার ১৬৩ কেজি ইলিশ। আটককৃত জালের বাজার দাম প্রায় ১০ কোটি টাকা। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে আগামী দিনেও এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দল্লাহ খান, জেলা খামার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম, হাবিবুর রহমান, ইলিশা নৌ-থানার ভাপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব অপু, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি এম খালেক, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি এম নুরুল ইসলামসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...