বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩
১১
বাংলার কণ্ঠ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগ ও অর্থায়নে ভোলার প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত ২১টি ফ্রি মেডিকেল ক্যাম্পে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
এসব ক্যাম্পে রাজধানী ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ভোলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
মেডিকেল ক্যাম্প সংশ্লিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতারা জানান, দ্বিতীয় ধাপে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এসব ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। এ ধাপে এখন পর্যন্ত মোট ছয়টি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
তারা জানান, চলতি বছরের ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার দুটি স্থানে এ কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে মোট ১৫টি ক্যাম্প পরিচালনা করা হয়। পরে ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়। দুই ধাপ মিলিয়ে এ পর্যন্ত ২১টি ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩০ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
চিকিৎসাসেবা নিতে আসা সদর উপজেলার চরসামাইয়া ও ভেদুরিয়া ইউনিয়নের মাইনউদ্দিন, কবির, খোরশেদ, পারুল, নাসিমা, মুন্নি ও শিউলি আক্তার সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আর্থিক সংকটের কারণে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের খবর পেয়ে তাঁরা সেখানে আসেন। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা।
স্থানীয় সচেতন মহল বলেন, দীর্ঘদিন ধরে দ্বীপজেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার অন্যতম ভরসা ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। তবে সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা ভোলা কিংবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারলেও দরিদ্র মানুষের জন্য উন্নত চিকিৎসা পাওয়া কঠিন।
তারা আরও বলেন, ভোলার সরকারি চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যে তথ্যমন্ত্রীর উদ্যোগে পরিচালিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। এতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, ভোলা সদর আসনের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে তথ্যমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন।
তিনি বলেন, প্রথম ধাপে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার দুটি স্থানে মোট ১৫টি ক্যাম্প সম্পন্ন হয়েছে। সম্প্রতি দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা ও তদারকি করছেন বিজেপির ভোলা জেলা, সদর উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত