অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


"আকভানের" প্রভাব : মনপুরা উপকূলে রাতভর ঝরেছে গুড়ি গুড়ি বৃষ্টি


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫

remove_red_eye

৪০

মনপুরা প্রতিনিধি : দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘু্র্ণীঝড় "আকাভান" আরও ঘনীভুত হয়ে প্রবল ঘুর্ণীঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপকূলে রাতভর ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি।
 
বুধবার রাত ১০ টা থেকে ভোর পর্যন্ত একটানা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে।
 
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রবলবেগে বৃষ্টি পড়তে থাকে।
 
হঠাৎ ঘুর্ণীঝড় "আকাভান" এর প্রভাবে বৃষ্টি পড়ায় উপকূল জুড়ে তীব্র শীত অনুভুত হয়। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে। 
 
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের প্রায় সব বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
 
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, চট্রগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে।
 
এদিকে সকাল থেকে দ্বীপ উপকূল মনপুরায় প্রবলবেগে বর্ষণ শুরু হওয়ায় জনজীবনে প্রবাহ পড়েছে। প্রবল শীত অনুভুত হচ্ছে পুরো উপকূল জুড়ে।
 
এছাড়াও ঘূর্ণীঝড় "আকাভানের" প্রভাবে বৃষ্টি হলেও আবহাওয়া দপ্তরের কোন ধরনের সর্তকতা জারী না থাকায় ঢাকা থেকে যাত্রীবাহী লঞ্চ মনপুরায় এসেছে। এছাড়াও হাজিরহাট সিট্রাক ঘাট থেকে যাত্রীবাহি লঞ্চ ও ট্রলার তজুমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। মনপুরা থেকে সকল নৌরুটে যাত্রী ও মালবাহী লঞ্চ, সীট্রাক, ট্রলার সহ মালবাহী ট্রলার যথা নিয়মে চলছে জানান ঘাটের দায়িত্বরত সুপারভাইজাররা।




ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...