বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২০ দুপুর ০১:২২
৮১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। এতে মৎস্য কর্মকর্তা,নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশসহ ৫ জন আহত হয়েছে। ভোলার ইলিশা বঙ্গের চর এলাকার মেঘনা নদীতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে আজ বুধবার সকালে ভোলার ইলিশা মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার উৎসব চলে। নৌ পুলিশ সকালে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করেছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার রাত ২টার দিকে ভোলা প্রশাসনের একটি টিম পুলিশসহ একটি স্প্রিডবোট ও ২টি ট্রলার যোগে মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে জেলেরা নদী মাছ ধরতে দেখলে তাদের আটকের চেষ্টা চালায়। ওই ট্রলারে থাকা ১৩/১৪ জন জেলে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়ে পালিয়ে যায়। এসময় অভিযান টিমের মাঝি বাহার ৯২৭) ও জাকির (৩৫) নদীতে পড়ে যায়। জেলেদের হামলায় ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এ্যাসিল্যান্ড মো: আবু আবদুল্লাহ খান ও পুলিশ কনষ্টবল রাসেলসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে মৎস্যকর্মকর্তার অবস্থা গুরুতর। পরে আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে মামলা প্রস্তুতি চলছে বলে জেলা মৎস্যকর্মকর্তা জানান।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত