অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩


মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৬ রাত ০৮:১৪

remove_red_eye

১৩

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, যুবদল নেতা বাবুল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।





চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আরও...