অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩


দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৬ রাত ০৮:০৯

remove_red_eye

১১

দৌলতখান প্রতিনিধি : দৌলতখান পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত ও অবৈধভাবে দখল হওয়া ফুটপাত দখলমুক্ত করতে বুধবার (৪ নভেম্বর) রাতে দৌলতখান বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল মতিন খান।
 
এ সময় তিনি দৌলতখান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, সুশীল ও সামাজিক ব্যক্তিদেরকে সাথে নিয়ে পুরো বাজার পরিদর্শন করেন।
 
পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদেরকে তিন দিন সময় বেঁধে দিলাম। তিন দিনের মধ্যে যার যার অবস্থান থেকে অবৈধ দোকান সরিয়ে নেবেন। আর যারা ফুটপাত দখল করে মানুষের চলাচলের রাস্তা দখল করে আছেন, তারা রাস্তা থেকে সরে যাবেন। তিন দিন পর যারা অবৈধভাবে দখল করে থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাজার মনিটরিং আরও উপস্থিত ছিলেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, পৌর প্রকৌশলী মো. কবির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহাবুব আলমসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 

 





চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আরও...