অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩


লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোয়ারে আগুন, ৪ গরু অগ্নিদগ্ধ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৬ রাত ১০:৫৬

remove_red_eye

১৩৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে গরুর খোয়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে একটি গরুর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আগুনের তাপে চারটি গরুই দগ্ধ হয়েছে। এ ঘটনায় গরুর খোয়ারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার ছমেদেগো বাড়ির শামসুদ্দিন মিয়ার গরুর খোয়ারটি ভেঙে যাওয়ায় তিনি পুনরায় সেটি মেরামতের উদ্যোগ নেন। এ সময় একই বাড়ির মোস্তফা ও তাঁর লোকজন এতে বাধা দেন। পরে শামসুদ্দিনের চারটি গরু পাশের মনিরের বাড়ির একটি খোয়ারে রাখা হয়। এরই মধ্যে সোমবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা ওই খোয়ারে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ী ফিরোজ ও নুর আলম চিৎকার শুরু করেন। তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে খোয়ারটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় একটি গরুর রানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায় এবং আগুনের তাপে চারটি গরুর শরীরেই ফোসকা পড়ে যায়।
শামসুদ্দিন মিয়ার ছেলে মো. সোহেল অভিযোগ করে বলেন, ২ নভেম্বর দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১টার দিকে একই বাড়ির মোস্তফা, জুয়েল, মহিউদ্দিন, কাশেম, রেনু বিবি ও মুক্তা বেগমসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে আমাদের গরুর খোয়ারে আগুন দেন। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ফিরোজ ও নুর আলম জানান, তাঁরা খোয়ারে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগের বিষয়ে মোস্তফা বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না।





চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আরও...