মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫
৩৪
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় স্বামী পরিত্যক্ত এক নারীকে মারধরের ঘটনার মামলায় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২ টায় থানার সামনে মারধরের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী স্বামী পরিত্যক্ত নারী নুরনাহার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সহ ৬ জনকে আসামী করে থানায় মামলা করে।
পরে দুপুর ৩ টায় মামলার প্রধান আসামী সাবেক যুবদল নেতাকে আটক করে আদালতে সোর্পদ করে পুলিশ।
আটকৃত মোঃ মাকছুদ হাজীরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। মামলার অপর আসামীরা হলেন, রাসেল, তৈয়ব, সোহেল, ফজলু ও লাভলী বেগম। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১১ টায় পাওনা টাকা চাইতে হাজিরহাট বাজারে গেলে থানার সামনে সাবেক যুবদল সভাপতি মাকছুদের নেতৃত্বে স্বামী পরিত্যক্ত নারী নুরনাহারকে মারধর করে মামলার আসামীরা। এমনকি শাড়ী টেনে ছিঁড়ে শীলতাহানীর অভিযোগ নুরনাহারের। পরে সাবেক যুবদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে বুধবার দুপুর তিনটায় আটক করে আদালতে সোর্পদ করে পুলিশ।
এই ব্যাপারে আটককৃত সাবেক য্বুদল সভাপতি মাকছুদের ভাতিজা সুমন ও মামুন জানান, রাজনীতির প্রতিহিংসায় যুবদলের একটি গ্রুপ ওই নারীকে দিয়ে মামলা করিয়েছে। তারা আরও জানান, এই নারীর বিরুদ্ধে কিছুদিন আগে এলাকার বাসিন্দারা পতিতাবৃত্তির অভিযোগে মানববন্ধন করে।
এই ব্যাপারে ভুক্তভোগী নারী নুরনাহার জানান, পাওনা টাকা চাইতে গেলে যুবদল নেতা মাকছুদের নেতৃত্বে ৫-৬ জন মারধর করে হেনস্তা করে৷ এর আগে মাকছুদ আমাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি আমি স্থানীয় এমপি নুরুল ইসলাম নয়নকে অবহিত করি। পরে মাকছুদসহ ছয় জনকে আসামী করে মামলা করেছি। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই নারী।
এই ব্যাপারে মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা জানান, নারীকে হেনস্তাকারী সাবেক যুবদলের ওয়ার্ড সভাপতি মাকছুদ বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত নয়। তবে তিনি যেই কাজটি করেছেন নিন্দনীয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্বামী পরিত্যক্ত নারীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ মামলার আসামী মাকছুদকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।
চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর
আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস
দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন
দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত