অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ | ১৯শে কার্তিক ১৪৩৩


ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮

remove_red_eye

২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের পুস্তি বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো যুব ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
আলোচনা সভায় জেন্ডার স্টেরিওটাইপ, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, নারীর অধিকার এবং সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনসহ সংগঠনের সদস্য ফরহাদ, জিয়ারুল ও মিরাজ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সমতাভিত্তিক সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আয়োজকরা মনে করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।

 





দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেল হত্যা দিবস আজ

জেল হত্যা দিবস আজ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

আরও...