অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ | ১৯শে কার্তিক ১৪৩৩


ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০

remove_red_eye

২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নারী ও শিশু উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার  ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) জিওবি খাতের কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাটারি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী। এ সময় বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মো. লোকমান ও শিক্ষক মো. জামাল।
সভায় বক্তারা বলেন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ও শিশুর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ সময় প্রাকৃতিক দুর্যোগে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নারীর শিক্ষা ও অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণে নারীর অবদান, শিশুর টিকাদান ও পাঁচ ডোজ টিকার গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সমাধান, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ এবং অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সুষম খাবার গ্রহণ, উদ্যান ও ফসল চাষসহ নারী ও শিশুর সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিতিদের সচেতন করা হয়।




দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেল হত্যা দিবস আজ

জেল হত্যা দিবস আজ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

আরও...