অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ | ১৯শে কার্তিক ১৪৩৩


লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৮০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সিফাত বিন সাদেক উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশনা দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জাসাসের সভাপতি আজাদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রাখতে নিয়মিত পুলিশি টহল জোরদার, যানজট নিরসন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।





দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেল হত্যা দিবস আজ

জেল হত্যা দিবস আজ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

আরও...