অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ | ১৯শে কার্তিক ১৪৩৩


গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: গ্রামীণ জনপদের সম্ভাবনাকে উদ্যোক্তা সৃষ্টির শক্তিতে রূপ দিতে মাঠপর্যায়ে চলমান উদ্যোগগুলো ঘুরে দেখেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রতিনিধি দল। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) আরএমটিপি প্রকল্পের আওতায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তাঁরা।

প্রতিনিধি দলের সদস্য হিসেবে ছিলেন ইফাদের রোমভিত্তিক পরামর্শক তেরেসা মারু মুনলো (Teresa Maru Munlo) এবং আইএনএম এর (ওহগ) দুই সদস্য সুশান্ত ও ফারহানা।

এ সময় তাঁদের সঙ্গে ছিলেন জিজেইউএসের পরিচালক (মনিটরিং ও ইন্টারনাল ট্রেনিং) হুমায়ুন কবীর, উপ পরিচালক অনিসুর রহমান টিপু এবং প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম সুজন ও সানাউল্লাহ।
পরিদর্শনকালে তাঁরা স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদন ও আয়বর্ধক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ভার্মি-কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা রাসেল চাষি এবং মাঠা ও ঘি উৎপাদনকারী উদ্যোক্তা মো. সুজায়েতের উদ্যোগ সম্পর্কে খোঁজ-খবর নেন। তাঁদের উৎপাদনপ্রক্রিয়া, ব্যবসার সম্ভাবনা ও অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন। পরে স্থানীয় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে একটি ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) অনুষ্ঠিত হয়। এতে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগ, গ্রামীণ অর্থনীতিতে তাঁদের অবদান এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন প্রতিনিধি দলের সদস্যরা।





দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেল হত্যা দিবস আজ

জেল হত্যা দিবস আজ

ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভেদুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এর গনসংযোগ

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

১৭ বছর গণতন্ত্র লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ: স্পিকার

আরও...