অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ রাত ১০:৫২

remove_red_eye

৪১

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চরফ্যাশন শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, ভোলা জেলা শাখার সভাপতি মো. আমিনুর রহমান।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং নব যোগদানকৃত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নতুন শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা পেশায় অবদান রাখার আহ্বান জানান।