অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ রাত ১০:৫১

remove_red_eye

৪২

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ আলী আকবর (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর পক্শিয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আলী আকবরকে আটক করা হয়।
আটক আলী আকবর ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরে জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।