অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৯

remove_red_eye

৮৮

এইচ আর সুমন: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ও সমাজের পরিচিত মুখ আবুল কালাম  আর আমাদের মাঝে নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত্যুকালে আবুল কালাম স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক জীবনে তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
 
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে যোহরের নামাজের পর ধনিয়া ইউনিয়নের বাঁশতলা মুন্সিবাড়ি জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। 
 
জানাজা শেষে মরহুম আবুল কালামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
 
এলাকাবাসী জানান, আবুল কালামের মৃত্যুতে বাঁশতলা এলাকাবাসী একজন পরিচিত ও আপনজনকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
মরহুম আবুল কালামের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...