অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত-১

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১

remove_red_eye

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আজিজুল ইসলাম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আজিজুল ইসলাম ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা পটোয়ারীহাট এলাকার সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল মন্নান।
আজিজুল ইসলামের অভিযোগ, একই ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলম (৩২) ও কামাল হোসেন (৪০), উভয়ের পিতা মো. ইয়াসিন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। বিশেষ করে তাঁর হাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।
আজিজুল ইসলাম দাবি করেন, তাঁর ক্রয়কৃত ও দলিলভুক্ত জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ধান রোপণ করে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে তাঁর অভিযোগ।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের কাছে অভিযোগ করেন।  এরপর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান বলে দাবি করেন আজিজুল ইসলাম।
হামলার একপর্যায়ে আজিজুল ইসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আজিজুল ইসলাম।
অভিযোগের বিষয়ে মাহাবুব আলম ও কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় আগামী ২৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা

ভোলায় আগামী ২৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

আরও...