অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩


ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৯

remove_red_eye

৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নতুন সাঁতারু তৈরি এবং শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে ভোলায় শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভোলা সুইমিং পুলে নিয়মিত এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশু-কিশোর ও উদীয়মান সাঁতারুরা অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও প্রশিক্ষিত কোচের দিকনির্দেশনায় প্রশিক্ষণার্থীদের সাঁতারের বিভিন্ন কলাকৌশল, নিরাপত্তা ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি শেখানো হচ্ছে।

ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, নদীমাতৃক ভোলায় সাঁতার শেখার গুরুত্ব অপরিসীম। সাঁতার শুধু খেলাধুলা ও প্রতিযোগিতার জন্য নয়, আত্মরক্ষা এবং পানিতে দুর্ঘটনা এড়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিশুদের সাঁতার প্রশিক্ষণে যুক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভোলা থেকে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো মানের সাঁতারু উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রমকে ঘিরে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তরুণ সাঁতারুদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।