অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২

remove_red_eye

৮৯

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার দৌলতখানে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও সহজে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনা করেছে কৃষি বিভাগ। এ নিয়ে উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক। জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় সারের সরবরাহ, মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। কৃষক পর্যায়ে নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং সহজলভ্যতা নিশ্চিত করতে ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সারের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা মাঠ পর্যায়ে সার সরবরাহ ও বিতরণ নিয়ে বিভিন্ন সমস্যা ও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলার বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা অংশ নেন।

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

আরও...