অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৫

remove_red_eye

৮৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি ব্যবসায়ীদের কবল থেকে দখলমুক্ত করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কর্তারহাট খেলার মাঠে কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তারহাট বাজার ব্যবসায়ী সমিতির কিছু প্রভাবশালী ব্যবসায়ী ধীরে ধীরে খেলাধুলার এই মাঠটি জবরদখল করে নিচ্ছেন। ওই এলাকায় যুবকদের খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় স্থানীয় তরুণ ও যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে অবিলম্বে এর দখলমুক্ত করার দাবি জানান তারা। একইসঙ্গে এই মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ হিসেবে রূপান্তর করতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা মাঠটি দ্রুত দখলমুক্ত করতে এবং মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলামিন, সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...