অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১২

remove_red_eye

৭৪

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার লালমোহনে তাস দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৯ নম্বর ওয়ার্ডের শিকদার রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে আকতার সিকদারের মুদি দোকানের পেছনে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেনমো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (৩০), মো. শফিউল্লাহ (৫৪), মো. কালু খা (৫২), মো. সবুজ (২৬) ও মো. কবির (৩১)। তাদের মধ্যে ইব্রাহিমের বাড়ি বালুরচর ৯ নম্বর ওয়ার্ডে, জাকির হোসেনের বাড়ি একই এলাকায়, শফিউল্লাহ ও কালু খার বাড়ি চরলক্ষ্মী ৮ নম্বর ওয়ার্ডে, সবুজের বাড়ি চরলক্ষ্মী ৯ নম্বর ওয়ার্ডে এবং কবিরের বাড়ি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ৩ নম্বর ওয়ার্ডে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান, আটককৃতদের নামে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...