বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২০ রাত ১০:৫৬
৭৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী দিনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, সদর উপজেলা শিল্পকলা একাডেমি সম্পাদক আবিদুল আলম, ভোলার স্পেশাল চিলড্রেন স্কুলের পরিচালক জাকিরুল হক, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেন, সাংবাদিক আদিল হোসেন তপু। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু।
সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক বলেন, সন্তানদের সাথে ভালো আচরন করতে হবে। মনে রাখতে হবে তারা যা দেখে তাই শেখে। তাই তাদের সামনে আপনি যা বলবেন যা করবেন তারা তাই শেখেবে। অন্যকে কটু করে কথা বললেও অথবা কারো সম্পর্কে তার সামনে খারাপ কথা বললে তারা তারা সেটাই শেখবে আর আপনি আপনার বাবা মায়ের সম্মান না করলে তারা তাই শেখবে। তাই সন্তানকে ভালো ভাবে মানুষ করতে হলে আমাদের আচার আচরনে পরিবর্তন আনতে হবে। আপনার সন্তানকে বইয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ না রেখে তাকে বিশ্ব দেখতে দিন এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য্যে উপভোগ করতে দিন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত