চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৬ রাত ০৯:৩৫
১০৪
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট বাজারে সরকারি অর্থায়নে নির্মিত দুইটি টলঘর (মাছ বাজার ও তরকারি বাজার) রাতের আধারে ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। টলঘর ভেঙ্গে নিয়ে তারা টলঘরের পাকা ফ্লোরটিও ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, বিগত সরকারের সময়ে ২০১৬ সনে সরকারি অর্থায়নে দুইটি টলঘরটি নির্মিত হয়। উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের তদারকিতে এর নির্মান কাজ সম্পন্ন হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের পর বাজারের বজলুসহ একটি গ্রুপ রাতে টলঘর দুটি ভেঙ্গে নিয়ে গেছেন।
বাজার ব্যবসায়ীরা জানান, টলঘর ভেঙ্গে নেয়ায় মাছ ও তরকারি বিক্রেতারা এখন খোলা আকাশের নিচে রাস্তায় বসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্টে ব্যবসা করছেন।
বজলুর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয় তার বক্তব্য জানা যায়নি । এলজিইডির চরফ্যাশন উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক বলেন, বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল
লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার
শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার
ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮
তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত - ১
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত