অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২০ রাত ১০:৪৪
৮৬২
অচিন্ত্য মজুমদার: ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। সরকারের একার পক্ষে সকলকে এগিয়ে আনা একটি কঠিন ব্যাপার। দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো ঋণ দেয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতা করে আসছে। সরকার তাদের কাজ গুলোকে সমন্বয় করছে।
মঙ্গলবার সকালে করোনা (কোভিড-১৯) পরিস্থির ক্ষতি কাটিয়ে উঠতে ভোলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অতিদরিদ্র পরিবারের মাঝে মাসিক হারে ৯ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এ প্রকল্পের আওতায় জেলার সদরের ভেলুমিয়া ইউনিয়নের ২ হাজার ৬০০ পরিবারকে আগামী ৩ মাস ধরে ৩ হাজার টাকা করে এ অর্থ সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, দেশের এ উন্নয়ন থেকে কেউ যেন বাদ না পড়ে সেদিকে নজর রাখতে হবে। পিছিয়ে পড়া অনগ্রসর মানুষগুলোকে আগে সামনে নিয়ে আসতে না পারলে দেশের উন্নয়ন টেকসই হবে না। এক্ষেত্রে একই মানুষকে বারবার সহায়তা না করে প্রতিটি দরিদ্র মানুষ যেন সহায়তা পেতে পারে সে দিকে বিশেষ নজরদারি করতে হবে।
এ সময় জেলা প্রশাসক সরকারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভোলায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভূয়সি প্রশংসা করে বলেন, ভোলার কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কৃষি, হাঁস-মুরগী পালন, গবাদি পশুপালন, পুকুরে মাছ চাষ, উন্মুক্ত জলাশয় খাঁচায় মাছ চাষ, বৃক্ষরোপসহ গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদকেই বেছে নিয়েছে।
এসময় তিনি বলেন, করোনা দুর্যোগের মধ্যেও বাংলাদেশ অর্থ ও খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। এত দীর্ঘ সময় ধরে মহামারী চলার পরেও মানুষের মধ্যে কোন অভাব নেই। এর কারণ হিসেবে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করেন। সাধারণ মানুষকে এসব প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার ক্ষেত্রে এনজিও গুলোর বিশেষ অবদান রয়েছে। কৃষি, মৎস্য, গবাদি পশু পালনের মাধ্যমে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে তারা সাধারণ মানুষকে সচেতন করেছে। পাশাপাশি আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর অগ্রসর হওয়ার পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। তাই সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো একসাথে কাজ করলে বাংলাদেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন জেলার প্রধান এই কর্মকর্তা।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম মাষ্টার প্রমুখ।
এর আগে এই প্রকল্পের আওতায় ওই ২ হাজার ৬০০ অতিদরিদ্য পরিবারকে বিকল্প কর্মসংস্থানের জন্য দেশি মুরগি, উন্নত জাতের হাঁস, মাছের পোনা এবং ফলদ গাছের চারা দেয়া হয়।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত