অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৬ বিকাল ০৪:১৭

remove_red_eye

১৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামাল উদ্দিন, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটব চৌধুরী, জেলা সুজনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, বিশিষ্ট সংগীতশিল্পী ও ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরণ এবং সদস্য বাঁধন তালুকদারসহ অন্যান্যরা।
ভোলা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলার দল অংশগ্রহণ করে। এবারের বিতর্কের বিষয় ছিল— “দুর্নীতি রোধে মেধা, সততা ও যোগ্যতার মূল্যায়নই যথেষ্ট।”
প্রতিযোগিতায় বোরহানউদ্দিন উপজেলা দল চ্যাম্পিয়ন এবং চরফ্যাশন উপজেলা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেছেন বোরহানউদ্দিন উপজেলা দলের দলনেতা বুশরা রহমান। 
বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নৈতিকতা ও স্বচ্ছতা চর্চার আহ্বান জানানো হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...