বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩
২১৩
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে সদর উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও সজল কুমার দাস বলেন, জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন, সহ সভাপতি মোঃ সলেমান, ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু রহমান, সম্পাদক এম হেলাল উদ্দিন, দৈনিক বাংলার কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হামিদুর রহমান হাসিব, প্রথম আলোর সাংবাদিক নেয়ামত উল্যাহ, নয়া দিগন্তের সাংবাদিক এ্যাডভোকেট শাহাদাত শাহিন, কাল বেলার সাংবাদিক ওমর ফারুক, আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুস শরীফ, নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক এইচ এমন জাকির, নাগরিক টিভির নাফিজ বেল্লালসহ ভোলার সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত