বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৬ রাত ০৯:২১
১৬৩
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে এলাকাবাসীর ভোগান্তির খবর শুনে গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে ভেঙে যাওয়া জরাজীর্ণ কালভার্টের দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি দুর করেছেন দৌলতখান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন।
জানাগেছে , উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড লেজপাতা গ্রামের পাটোয়ারী বাড়ির সামনে থেকে পশ্চিমে চরগুমানি মাধ্যমিক বিদ্যালয় সংযোগ সড়কের খালেক মিলেটারী দোকান পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার কাঁচা সড়কটি অতি জনগুরুত্বপুর্ন একটি সড়ক। এখান দিয়ে প্রতিদিন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচলের একমাত্র মাধ্যম।
তবে সড়কের মাঝখানে স্থাপিত একটি কালভার্ট- ভেঙে দীর্ঘদিন যাবত জরাজীর্ণ থাকার কারণে এ সড়ক দিয়ে শিক্ষার্থী, অটো রিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন পরিবহন আসা যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। প্রতিদিন কয়েক কিলোমিটার ঘুরে শিক্ষার্থীরা চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়ে আসা যাওয়া করছে। দীর্ঘদিন যাবত কালভার্ট ভেঙে জরাজীর্ণ থাকার কারণে সড়কটি ব্যবহারে একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সড়কের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়রা বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা চেয়েও কোন প্রতিকার পাননি বলে তারা জানান ।

ওই এলাকার বিল্লাল হাওলাদার জানান, এ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিন যাবত। আমি জনপ্রতিনিধিসহ অনেক রাজনৈতিক ব্যক্তির সাথে যোগাযোগ করেছি। কিন্তু কোন সুফল পায়নি। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন উদ্দিন ভাইর উদ্যোগে চরপাতা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডে পাইপ স্থাপনের একটি ভিডিও প্রচারিত সংবাদ মাধ্যমে দেখে কমেন্ট এ লিখে আমাদের এই রাস্তাটির বেহালদশার কথা জানাই। পরে মীর গিয়াসউদ্দিন ভাই বৃহস্পতিবার সরেজমিনে এসে দেখে শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করে আরসিসি পাইপ এনে নিজে থেকে জনগণকে সাথে নিয়ে কালভার্টের সংস্কার কাজ বাস্তবায়ন করেন। এতে জনগণ মহা খুশি।
১ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রিপন চাপরাশি জানান, এই রাস্তার ব্যপারে আমিও অনেকের সাথে কথা বলেছি। কেউ উদ্যোগ নেয়নি। ১ নং ওয়ার্ডের সকল জরাজীর্ণ সড়কগুলোর পাকা রাস্তায় রুপান্তরের দাবী করছি।
এলাকাবাসী জনদুর্ভোগ কমাতে এ কাঁচা সড়কটি অতি জরুরী ভাবে পাকা রাস্তায় রুপান্তর করার দাবী জানান।
দৌলতখান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, চরপাতা ইউনিয়ন এর যেখানেই জনদুর্ভোগের বিষয় জানতে পারবো, সেখানেই সাধ্যের মধ্যে জনগণের ভোগান্তি লাঘবের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। তিনি চরপাতা ইউনিয়নের প্রতিটি কাঁচা সড়ক পাকা রাস্তায় রুপান্তর এবং জলাবদ্ধতা নিরসনের জন্য টেকসই কালভার্ট ও ড্রেনেজ স্থাপনের দাবি জানান।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত