অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নজরুল বর্ষে ভোলায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৬ রাত ০৮:১৫

remove_red_eye

১৫৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় কবি -এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের লক্ষে ভোলায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। ২ থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের নানা পরিবেশনার মাধ্যমে বিদ্রোহী কবির জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা হবে।

উদ্বোধনী দিনে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায়  প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন করেন। এর অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলার সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয়।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, শিল্পী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ।
 
ভোলা জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত  সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, নজরুল সংগীত, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, আধুনিক গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন, ভোলার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, ভোলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও বিদ্রোহের অমর বাণী আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
আয়োজকদের মতে, ‘নজরুল বর্ষ’ উদযাপন শুধু জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়; এটি জাতীয় কবির আদর্শ, দেশপ্রেম, মানবতা ও সাংস্কৃতিক চেতনাকে নতুনভাবে ধারণ ও লালনের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...