অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জালিয়াতির মাধ্যমে মাদ্রাসায় নিয়োগের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৫

remove_red_eye

১১৩

লালমোহন প্রতিনিধি  : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধির স্বাক্ষর জাল করে ভুয়া চিঠি তৈরি ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন এবং ফলাফল শীট তৈরির মাধ্যমে অবৈধভাবে এক কর্মচারীকে এমপিওভুক্ত করার অপচেষ্টার অভিযোগে ভোলা জেলার লালমোহন উপজেলার মুসলিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো: মোস্তফা কামাল উদ্দিন জাফরীর এমপিও সাময়িক স্থগিত একই সাথে জালিয়াতির অপরাধে তাঁর এমপিও কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে অধিদপ্তর।
গত ২৯ জুন, ২০২৬ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই শোকজ জানানো হয়। সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে অধ্যক্ষের বিরুদ্ধে আনা জালিয়াতির গুরুতর বিবরণ তুলে ধরা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ অনুযায়ী গঠিত এমপিও বাছাই ও অনুমোদন কমিটি কর্তৃক জুন/২০২৬ মাসের এমপিও যাচাই-বাছাইকালে বিষয়টি পরিলক্ষিত হয়। উক্ত মাদ্রাসার ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে মো: সাকিল নামের এক ব্যক্তির নতুন এমপিওভুক্তির জন্য আবেদন প্রেরণ করা হয়েছিল।
অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি উক্ত আবেদনটি যাচাই-বাছাই করতে গিয়ে দেখতে পান যে, এই নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির সম্পূর্ণ জাল চিঠি, ভুয়া নিয়োগ বোর্ড এবং ভুয়া ফলাফল বিবরণী তৈরি করা হয়েছে। এমনকি অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষরও হুবহু জাল করা হয়েছে।
এই জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ এর ১৮.১ (গ) ও (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যক্ষ মো: মোস্তফা কামাল উদ্দিন জাফরী (ইনডেক্স নং: ই৩৬৭৬৬১) এর বেতন ভাতা (এমপিও) সাময়িক স্থগিত করা হয়েছে।
এই অপরাধে কেন তাঁর এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য তাঁকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উক্ত আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), ভোলার লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি এবং মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত সহকারীসহ সকল ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মুঠোফোনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  মীর একেএম খায়রুল কবির এর সাথে আলাপ করলে তারা উভয়ই জানান যে তারা এব্যাপারে অবগত নন। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হেদায়েত আলী অরুনকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষ মোস্তফা কামাল উদ্দিন জাফরীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জালিয়াতির বিষয়টি অস্বীকার করে এ শোকজ চিঠি চ্যালেঞ্জ করবেন বলে জানান।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...