অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ রাত ১০:৫৪

remove_red_eye

৯২

বিশেষ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পাওনা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভোলা জেলা কমিটির সভাপতি মাকসুদুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা নির্বাচন বোর্ডের কাছে মাকসুদুর রহমানের প্রার্থিতা বাতিল ও মনোনয়নপত্র প্রত্যাহার, শাস্তিসহ সমিতির ক্ষতি-পূরণের দাবি জানিয়ে আবেদন করেছে উপজেলা কমিটি। তবে অভিযোগটিকে ভিত্তিহীন এবং নির্বাচনী ‘ছুতা’ বলে দাবি করেছেন জেলা সভাপতি।
ক্রেতা, বিক্রেতা ও স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে ও সমিতির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,  নোটগাইড বিক্রি নিয়ে মূলত ব্যবসায়ীদের মধ্যে এ রাজনীতি ও বিরোধ। 
জানা যায়, এই নোট-গাইডের কোটি কোটি টাকার  ব্যবসাকে হাতের মুঠোয় আনার জন্য আগামী নির্বাচনে পছন্দের কমিটি আনতে চায়। তাই বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ভোলা জেলা শাখার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বই ব্যবসায়ীদের রাজনীতি। ভোলা জেলা শাখার বর্তমান সভাপতি মাকসুদুর রহমানের বিরুদ্ধে চরফ্যাশন উপজেলা কমিটির দীর্ঘ ৯ বছরের প্রাপ্য অংশ (মোট চাঁদার ১০শতাংশ) প্রায় লক্ষাধিক টাকা আত্মসাতের লিখিত ও মৌখিক অভিযোগ উঠেছে। এই অভিযোগ প্রমানিত হলে অনেকের প্রার্থিতা বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণা হতে পারে। তাই অপরাধীদের চিহ্নিত করে প্রার্থীতা বাতিল, শাস্তিসহ ক্ষতিপূরণ  দাবি জানিয়ে ভোলা জেলা নির্বাচন বোর্ড ২০২৬-এর চেয়ারম্যান বরাবর আবেদন করেছে চরফ্যাশন উপজেলা কমিটি।
মূল অভিযোগ ও আবেদন :
জেলা নির্বাচন কমিশনের নিকট জমা দেওয়া চরফ্যাশন উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আবেদনপত্র থেকে জানা যায়, গত ৯ বছর ধরে চরফ্যাশন উপজেলার ৬৩ জন পুস্তক ব্যবসায়ী ফিবছর ২ হাজার টাকা করে চাঁদা নিয়েছে জেলা কমিটি। প্রতি বছরের আদায়কৃত চাঁদার ১০ শতাংশ  প্রাপ্য অংশ উপজেলা কমিটির। এটাকা দিযে সংগঠনের কার্যক্রম চলবে। কিন্তু এ টাকা থেকে  চরফ্যাশন উপজেলা কমিটিকে বঞ্চিত রাখা হয়েছে। জেলার অন্যান্য উপজেলার হিসাব সমন্বয় করা হলেও চরফ্যাশনকে কোনো অর্থ দেওয়া হয়নি। জেলা কমিটির সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) বরাত দিয়ে আবেদনে বলা হয়, জেলা সভাপতি মাকসুদুর রহমান এই টাকা হিসাব করে নিজের জিম্মায় নিয়ে গেছেন এবং তা উপজেলা কমিটিকে বুঝিয়ে না দিয়ে নিয়মবহির্ভূতভাবে আত্মসাৎ করেছেন। অর্থ আত্মসাতের অপরাধে তাকে নির্বাচনে অনুপযুক্ত ঘোষণা এবং তার মনোনয়নপত্র বাতিলের আকুল আবেদন জানিয়েছেন উপজেলার সদস্যরা। যদি এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকে তাদের মনোনয়ন বাতিল করা হোক!
নির্বাচনী তফসিল ও বর্তমান পরিস্থিতি
ভোলা জেলা শাখার নির্বাচন ২০২৬-এর ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৪ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং ১৫ থেকে ১৯ জুনের মধ্যে মনোনয়নপত্র ক্রয় ও ২০ জুন বিকাল ৫টার মধ্যে তা দাখিল সম্পন্ন হয়। ২১ জুন বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের তালিকা প্রকাশের পর, আজ ২২ জুন ছিল আপিল বোর্ডে আপত্তি দাখিলের নির্ধারিত দিন। ঠিক এই সময়েই জেলা সভাপতির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপিত হলো। আগামী ৩ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পক্ষ-বিপক্ষের বক্তব্য 
এই বিষয়ে জানতে চাইলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি মো. ছালাউদ্দিন জেলা সভাপতির বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি বলেন, ’আমরা উপজেলা সেক্রেটারি এবং সভাপতিসহ কয়েক জন গত ৯ মাসের মধ্যে ৯ বার জেলা সভাপতির কাছে নোটিশ করেছি, তাঁদের সমিতির প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার জন্য । জেলা সভাপতি  আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। জেলা সভাপতি জেলা সাধারণ সম্পাদকের নিকট পাঠিয়েছেন, আর জেলা সাধারণ সম্পাদক  আজাদ মিয়া বলেছেন,  সভাপতি চরফ্যাশনের অংশ বুঝে নিয়ে গেছেন। সভাপতি সম্পাদক একজন আরেকজনের ওপর দোষ চাপিয়ে আমাদের ঘোরাঘুরি করছেন, তাঁদের কোনো পাত্তাই দিচ্ছেন না।  জেলা সভাপতি মো. মাকসুদুর রহমানের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সভাপতি টাকা আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন,”উপজেলা কমিটি নিজেরা সঠিকভাবে এসে টাকাটা নিতে পারে নাই। সংগঠনের নিয়ম অনুযায়ী সভাপতি, সেক্রেটারি ও ক্যাশিয়ার এই তিনজনের মাধ্যমে টাকা উত্তোলন ও প্রদান করা হয়। তারা নিজেরা সমন্বয় করে কোনো ফিক্সড তারিখ নিয়ে টাকা নিতে আসেন নাই। এখন নির্বাচন আসায় তারা নিজেরা ক্যান্ডিডেট (প্রার্থী) হয়ে একটা ছুতা ধরেছেন মাত্র। মিথ্যা বদনাম দিয়ে তাঁদের ওপর দোষ চাপানো হচ্ছে।  
উপজেলা কমিটির নেতাদের মধ্যে মিল-ঝিলের অভাব রয়েছে বলেও তিনি দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোলার বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়,  প্রতি বছর বিভিন্ন পুস্তক প্রকাশক কোম্পানি ভোলার বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতি, বিষয় ভিত্তিক শিক্ষক ও প্রধান শিক্ষকদের চুক্তি করে নিন্মমানের নেটগাইড পাঠ্য করে কোটি কেটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর অভিভাবক বাধ্য হয়ে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির নোটগাইড কিনতে বাধ্য হচ্ছেন।  এই মনোপলি ব্যবসা সবাই করতে পারছে না। কেউ কেউ করছে।  এ কারণে ভোলার পুস্তক ব্যবসায়ীদের মধ্যে চলে ক্ষমতার লড়াই। যার কারণে নির্বাচনকালীন এই সময়ে এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটিই দেখার বিষয়।
জানতে চাইলে ভোলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন -২০২৬ কমিশনের চেয়ারম্যান আবু তাহের বলেন,চরফ্যাশন উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগটিতে উল্লেখ করা হয়েছে যে, তারা সমিতির প্রাপ্য ১০ শতাংশ টাকা পাচ্ছেন না।এই অভিযোগটি পাওয়ার পর তা সমাধানের জন্য ভোলার  আপিল বিভাগে পাঠানো হয়েছে, যার দায়িত্বে আছেন মাসুমা খানম বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার ইব্রাহিম স্যার। তিনি ইতিমধ্যেই প্রার্থী এবং অভিযুক্ত—উভয় পক্ষের সাথেই কথা বলেছেন এবং তাদের কাছ থেকে লিখিত জবানবন্দী চেয়েছেন। বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যদি স্থানীয়ভাবে এখানে কোনো সুষ্ঠু সমাধান করা সম্ভব না হয়, তবে অভিযোগটি পরবর্তী পদক্ষেপের জন্য ঢাকার কেন্দ্রীয় আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।





একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...