অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে চাকরি মেলা কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জুন ২০২৬ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৭৮

চরফ্যাশন প্রতিনিধি : স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা ও দক্ষ শ্রমবাজারের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহসপতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর মাঠে এই মেলার আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এফডিএ) পরিবার উন্নয়ন সংস্থা এই মেলার আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন গ্রাম এলাকার প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরের অধীনে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে কারিগরি দক্ষতা প্রদান করা হয়।

এই প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের সাথে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি সুসংহত সেতুবন্ধন তৈরি করাই ছিল এই মেলার মূল লক্ষ্য। চাকরি মেলায় প্রায় ১০টি কোম্পানির স্টল অংশ নেয়। মেলা উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আফরোজ ।

পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ এমাদুল হোসেন সহকারী কমিশনার (ভূমি), মোঃ মামুন হোসেন উপজেলা সমাজসেবা অফিসার চরফ্যাশন, টি এস এম ফিদা হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, চরফ্যাশন ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক নাছিউর রহমান ,অফিসার ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভুইয়া, এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারি শংকর নাথ দেবনাথ সহ এফডিএ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রায়োগিক কারিগরি প্রশিক্ষণ এবং সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাস্তবায়নকারী সংস্থা ‘পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আশা প্রকাশ করে যে, এই মেলার মাধ্যমে চরফ্যাশনউপজেলার বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন সংস্থা (এফডিএ) পরিবার উন্নয়ন সংস্থা টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নেওয়াজ শরিফ ।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...