অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৬ রাত ১১:৩৫

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ সুমন-এর পিতা মোঃ জাহাঙ্গীর আলমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব।

এক শোকবার্তায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে তার পরিবার যেমন গভীর শোকাহত, তেমনি স্থানীয় এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ছিলেন একজন সম্মানিত, সদাচারী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তি। নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...