অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর দর্শন তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে হবে:এমপি শাওন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৯ রাত ১০:৩৫

remove_red_eye

৮৬৭

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ছাত্র জীবন থেকে জেল খেটেছি। অনেক ঝড় ঝাপটা সহ্য করেছি। বিএনপি জামায়াতের দু:শাসন দেখেছি। তবুও জয় বাংলা ছাড়া কিছুই বলিনি। মেঘ আসবে, ঈশান কোণে আবার নতুন সূর্য হাসবে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। সুবিধাভোগী নেতাদের দলে জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, কোন ষড়যন্ত্রকারী দলের মধ্যে অনুপ্রবেশ করে বিরোধ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার রাতে লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে তৃণমূলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান বেপারীর সভাপতিত্বে সভায় এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে আমরা স¦াধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধু ছিল বলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে কথা বলতে পারছি। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর দর্শন তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এগুতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বছর ব্যাপী কর্মসূচি পালন করা হবে লালমোহনে। এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল্লা সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...