অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

ভোলায় কলেজ শিক্ষদের ৫ দফা দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ১১:১৫

remove_red_eye

৮৯৬

বাংলার কন্ঠ প্রতিবেদক :  উচ্চ মাধ্যমিক কলেজে সহকারী অধ্যাপক পদ বহাল রাখা, ১০ বছর পূর্তিতে প্রভাষকদের ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে পদায়ন, নিয়োগ নীতিমালা সংশোধন করে পূর্বের ন্যায় ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ প্রদান, ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ প্রদান ও মুজিব বর্ষে সকল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভোলার বেসরকারি কলেজ শিক্ষকরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বরে) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ভোলা জেলা কমিটির ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন  বেসরকারি কলেজের শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রী বরাবর লিখিত স্বারকলিপি জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিকের মাধ্যমে দেয়া হয়।  
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ও নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান, ব্যাংকের হাট কো অপারেটিভ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম, আলতাজের রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, ফাতেমা খানম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, রতেœশ্বর হালদার, ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: হারুনুর রশিদ, মোঃ ফখরুল আলম, মোঃ শাহাদাত হোসেন, হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ সফিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম,  ব্যাংকের হাট কো অপারেটিভ কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল্লাহ সবুজ প্রমুখ।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...