অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ব্যবসায়ীর উপর হামলা ছুরিকাঘাতে গুরুতর আহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৪

remove_red_eye

৬৮৩

  বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডে উকিল পাড়া এলাকায় চাঁদা না দেওয়ায়  ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী আলামিন ইমন। ৫ আগস্ট শনিবার দুপুর দুইটার দিকে উকিলপাড়া মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী আলামিন ইমন বলেন, ইনু উকিলপাড়ার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সব সময় চাঁদা দাবি করে। আমার কাছেও সে কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিল এবং এর চাঁদা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে আমার সাথে গত ২ আগস্ট কথা কাটাকাটি হয় ও আমাকে হুমকি দেয়।  ৫ আগস্ট দুপুরে আমি যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে সে আবার আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ইনু একটি ছুরি নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়ে ও আমাকে ক্ষতবিক্ষত করে। আমি হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।
হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আলামিন ইমনকে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এ হামলার ঘটনায় উকিলপাড়া ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার সাথে সাথে আমরা  একজনকে  গ্রেপ্তার করেছি । এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। তিনি জানান, এ ঘটনার পিছনে পূর্বের বিরোধ থাকতে পারে বলেও তারা ধারনা করছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...