অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশে আইনের শাসন বিরাজমান : এমপি শাওন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৯ রাত ০৮:০১

remove_red_eye

৯৬৩

লালমোহন প্রতিনিধি || বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকারীরা ছাড় পাবে না বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। নির্বাচনী এলাকা লালমোহনের এক জনসভায় তিনি বলেন, আবরার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ইতোমধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতেই বুঝা যায় দেশে আইনের শাসন বিরাজমান। কিন্তু বিএনপি জামাত জোট এনিয়েও ষড়যন্ত্র করছে। তাদের জন্ম হয়েছে ষড়যন্ত্র আর স্বাধীনতাকে বিকৃত করার জন্য। তারা জাতিকে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই দিতে পারেনি।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে তৃণমূলের কর্মীসভা উপলক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন আরো বলেন, ২০১০ সালের উপ নির্বাচন থেকে এ পর্যন্ত ৩ মেয়াদে এমপি হয়ে লালমোহন-তজুমদ্দিনে অভুতপূর্ন উন্নয়ন করেছি। যা গত ৩০ বছরেও হয়নি। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। সন্ত্রাস হানাহানিকে আ’লীগ সরকার কখনও প্রশ্রয় দেয় না। ২০০১ সালের পর এই এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব গড়ে তোলা হয়েছিল। কিন্ত এখন এখানে শান্তি বিরাজ করছে।
বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...