অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেনর মায়ের দাফন সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৭

remove_red_eye

২২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিনের মমতাময়ী মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) সকাল ৯টায় শহরের কালিবাড়ি রোড বিল্লাহ মসজিদ চত্ত্বরে প্রথম জানাজা এবং সকাল ১০.৩০ মিনিটে পরানগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পরানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা গোরস্থানে মরহুমার স্বামীর কবরের পাশে দাফন করা হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন, ভোলা-১ আসনের দাঁিড়পাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ নজরুল ইসলাম, ভোলা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ ওবায়েদুর রহমান, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সালাহউদ্দিন হাওলাদার, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা আমির মাওলানা রফিকুল ইসলাম খান, পরানগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মাফুজুর রহমান স্বপ্ন। জানাজা নামাজে ঈমামতি করেন, বিল্লাহ জামে মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম ও পরানগঞ্জ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আতাউর রহমান। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক এম. হেলাল উদ্দিনসহ সংগঠনের সকল সদস্য, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিব রহমান, প্রধান নির্বাহী সম্পাদক অমিতাভ অপু ও দৈনিক বাংলার কণ্ঠ প্রত্রিকার পরিবার, দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ ও ভোলার বানি পত্রিকার পরিবার, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন ও অমৃতালোক পত্রিকার পরিবার, দৈনিক ভোলা টাইমস সম্পাদক আলী জিন্নাহ রাজিব ও দৈনিক ভোলা টাইমস পরিবারসহ সকল গণমাধ্যমকর্মী শোক জানিয়েছে।
শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...