অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে নির্বাচনী সংঘাত বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৮

remove_red_eye

৪৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায়  বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের  অন্তত ২৫ জন আহত আহত হয়েছেন বলে দাবি করা হয়। রবিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে সংঘাতের জন্য পরস্পরকে দায়ি করে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। 
রবিবার রাত ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে  বিএনপির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হারুনের নেতৃত্বে জামায়াত নেতা-কর্মীরা মিছিল সহকারে বোরহানগঞ্জ বিএনপি অফিসে হামলা চালায়। এসময় অফিসে থাকা কয়েকজনকে মারধর করেছে বলেও বিএনপি থকেক অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরপর বোরহানউদ্দিন পৌর জামায়াতের সেক্রেটারী মাকসুদুর রহমানের নেতৃত্বে একটি জঙ্গি মিছিল বোরহানগঞ্জ বাজারে এসে  ব্যবসায়ীদের মারধর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে। ওই হামলায় বিএনপির ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। 
এসময় বিএনপি নেতা আকবর হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেছেন। 
 
অপরদিকে ওইদিন রাত ১১ টায় বোরহানউদ্দিন  উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াত আমির মো. মাকসুদুর রহমান বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের  বলেন ‘ জামায়াত হামলা করেনি বরং জামায়াত নেতাকর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি ফজলুল করিমের পক্ষে শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে জামায়াতের অন্তত জন কর্মী  আহত হয়।’ জামায়াত নেতাও এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। 
 
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...