বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৫
২৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় নৌবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নৌবাহিনীর একটি চৌকোষ দল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার বাংলাবাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এর অংশ হিসেবে নৌবাহিনীর একটি দল বাংলাবাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা সাধারণ জনগণকে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনসাধারণকে সচেতন করেন।
নৌবাহিনী সূত্র জানায়, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই তাদের এধরণের টহল কার্যক্রমের মূল উদ্দেশ্য। টহল চলাকালে বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। একই সঙ্গে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে যান চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ভোলায় আমন ধান চাষ নিয়ে শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত