বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৬ রাত ১১:৫০
১৭৫
বিশেষ প্রতিবেদক : ভোলায় ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত রেজওয়ান আমিন ওরফে সিফাত হাওলাদারের মা বাদী ইয়ানুর বেগম। বাদীর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তার ছেলে সিফাত হাওলাদার বাড়ি থেকে বের হন। মাগরিবের নামাজের পরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে সিফাতকে হত্যার চেষ্টা করে এবং একপর্যায়ে মৃতদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ানুর বেগম আরও বলেন, নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। অভিযুক্তদের কয়েকজন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তারা মেঘনা এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের সঙ্গে সম্পৃক্ত এবং কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। গত ২৯ ডিসেম্বর সিফাত হত্যার প্রতিবাদে জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে নতুন বাজার এলাকায় জাতীয় পার্টির মদদপুষ্ট সন্ত্রাসীরা মিছিলে বাধা দেয় এবং হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তিনি। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। তিনি অবিলম্বে সিফাত হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, যদি বাদীকে কেউ বা তাঁর পরিবারকে হুমকী দেয়, তাহলে থানায় লিখিত জানাতে বলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। শুধু থানা পুলিশ নয়, পুলিশের বিভিন্ন শাখা ও র্যাব এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে।” ভোলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, এ হত্যাকান্ডটি ঘটেছে সম্পূর্ণ পারিবারিক বিরোধের জের ধরে। যারা হত্যাকান্ড সংঘটিত করেছে, তারা আওয়ামী লীগের নেতাকর্মী। নিহতদের আত্মীয় স্বজন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত না।
জলবায়ু পরিবর্তন ও চরাঞ্চলে চাষাবাদের কারণে কমছে পরিযায়ী পাখির সংখ্যা
তারুয়া দ্বীপে মায়াবী হাতছানি : পর্যটন সুবিধা পেলে বদলে যেতে পারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভোলা গড়ে তুলবো : আন্দালিভ রহমান পার্থ
জামায়াতের উচ্চাভিলাসের কারণে এক বক্স নীতি ভেস্তে যেতে বসেছে : মাওলানা ওবায়েদ
লালমোহনে ভাঙারি গুদামে আগুন ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
ভোলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা
চরফ্যাশনে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ॥ গ্রেফতার-২
গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা
ভোটের মাঠে কে থাকছেন কে সরছেন, জানা যাবে মঙ্গলবার
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ