অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৭ই জুলাই ২০২৬ | ২রা শ্রাবণ ১৪৩৩

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা ভোলায় সংবাদ সম্মেলনে দৃষ্টান্তমূলক শাস্তির বিচার দাবী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৬ রাত ১১:৫০

remove_red_eye

৩৫৫

বিশেষ প্রতিবেদক : ভোলায় ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত রেজওয়ান আমিন ওরফে সিফাত হাওলাদারের মা বাদী ইয়ানুর বেগম। বাদীর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তার ছেলে সিফাত হাওলাদার বাড়ি থেকে বের হন। মাগরিবের নামাজের পরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে সিফাতকে হত্যার চেষ্টা করে এবং একপর্যায়ে মৃতদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ানুর বেগম আরও বলেন, নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। অভিযুক্তদের কয়েকজন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তারা মেঘনা এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের সঙ্গে সম্পৃক্ত এবং কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। গত ২৯ ডিসেম্বর সিফাত হত্যার প্রতিবাদে জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হলে নতুন বাজার এলাকায় জাতীয় পার্টির মদদপুষ্ট সন্ত্রাসীরা মিছিলে বাধা দেয় এবং হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তিনি। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। তিনি অবিলম্বে সিফাত হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, যদি বাদীকে কেউ বা তাঁর পরিবারকে হুমকী দেয়, তাহলে থানায় লিখিত জানাতে বলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। শুধু থানা পুলিশ নয়, পুলিশের বিভিন্ন শাখা ও র‌্যাব এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে।” ভোলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, এ হত্যাকান্ডটি ঘটেছে সম্পূর্ণ পারিবারিক বিরোধের জের ধরে। যারা হত্যাকান্ড সংঘটিত করেছে, তারা আওয়ামী লীগের নেতাকর্মী। নিহতদের আত্মীয় স্বজন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত না।

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করছে সরকার : সালাহউদ্দিন

শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করছে সরকার : সালাহউদ্দিন

২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ হবে, কী বলছে শিক্ষা বোর্ড

২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ হবে, কী বলছে শিক্ষা বোর্ড

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৮

বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৮

স্থানীয় নির্বাচন: তফসিলের ১ সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

স্থানীয় নির্বাচন: তফসিলের ১ সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

আরও...